প্রচ্ছদ

সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি মিলন আহত ॥ ইবনে সিনায় ভর্তি

13 January 2016, 23:12

ফেঞ্চুগঞ্জ সমাচার

hqdefaultছাতকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
পারিবারিক সূত্র জানায়, বুধবার বিকেলে সিলেট থেকে ছাতক আসার পথে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুফীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সিএনজি অটোরিক্সা চালক খালেদের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়।
সাবেক এমপি মিলনের ব্যক্তিগত সহকারী কয়েস আহমদ জানান, ‘স্যার বিকালে নিজের প্রাইভেট কার চালিয়ে ছাতক যাচ্ছিলেন। পথে সুফিনগর নামক স্থানে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। এতে তিনি এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মোশাররফ আহত হন।’
পরে অপর একটি কারযোগে তাদেরকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোশাররফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও কলিম উদ্দিন মিলনের মাইনর অপারেশন করতে হয় বলে জানান কয়েস। অপারেশনশেষে রাত সাড়ে ১০টার দিকে তাকে কেবিনে আনা হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। ডা: রফিকুস সালেহীন ও ডা: সাদীর তত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানান কয়েস।
এদিকে, পরিবারের পক্ষ থেকে সাবেক এমপি ও বিএনপি নেতা মিলনের তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার