বর্তমান সরকার বিদ্যুৎ খাত সহ প্রতিটি ক্ষেত্রে যুগোপযোগী উন্নয়ন করে যাচ্ছে-সামাদ চৌধুরী এমপি
28 September 2019, 09:09
বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেট ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন,বর্তমান সরকার বিদ্যুৎ খাত সহ প্রতিটি ক্ষেত্রে যুগোপযোগী উন্নয়ন করে যাচ্ছে।
বর্তমান সরকার কৃষি ও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী এদেশের সাধারন মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন কার্যক্রমে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি গ্রাহকদের সময় মতো বিল পরিশোধ করার আহবান জানান পাশাপাশি মিটার পিটাররা বাড়ি বাড়ি গিয়ে যেন বিল তৈরী করে। বিদ্যুৎ কতৃপক্ষ থেকে গ্রাহকদের যেন কোন হয়রানী না করা হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় বালাগঞ্জ নবী নগরে একটি ভাড়াটিয়া বাসায় এ জোনাল বালাগঞ্জ সাব জোনাল অফিস এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্টানের সভাপতিত্ব করেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর বোর্ডের সভাপতি মোঃ মাহমুদ হোসেন মাসুম এর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় আলোচনায় অংশ নেন উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, সহকারী কমিশনার ( ভুমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ থানার অফিসার ইন চাজ গাজী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এস এম আবুল হাসনাত, ডিজিএম মোঃ ফয়েজ উল্লাহ, বালাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ আব্দুল বাতেন, দক্ষিন সুরমা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস,বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের, প্রচারসম্পাদক নাসির উদ্দিন,বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ সাংবাদিক শাহাবউদ্দিন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী, সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ, সাবেক সেক্রেটারি মোঃ তুহিন মনসুর, বালাগঞ্জ বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি রুবেল আহমদ, সহ প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ। প্রথমে অতিথিকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল জলিল, গীতা পাঠ করেন পূর্বগৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।




