প্রচ্ছদ

হজ্ব পালন শেষে সৌদি আরবে দক্ষিণ সুরমা আ.লীগ নেতা বাবুল মিয়ার ইন্তেকাল

21 August 2019, 17:52

ফেঞ্চুগঞ্জ সমাচার

বিশেষ প্রতিনিধি :: দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া পবিত্র হজ্ব পালন শেষে সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (বুধবার) বাংলাদেশ সময় সকাল ১০টা ২৩মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। সৌদিআরবের পবিত্র মক্কায় আজ বাদ আসর জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এবং মরহুম বাবুল মিয়ার সঙ্গে হজ্বে যাওয়া সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আকরাম হোসেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মো. দিলু মিয়া ও মাওলানা মো. ইয়াকুব মরহুমের সাথে রয়েছেন এবং ধর্ম মন্ত্রণালয়ের হজ মিশনের সব কিছু দেখা শুনা করছেন।
এদিকে আজ বাদ এশা মরহুমের জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামস্থ নিজ বাড়ি এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে পারিবারিক  সূত্রে জানা গেছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার