প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

06 December 2017, 19:14

ফেঞ্চুগঞ্জ সমাচার

আগামী ৮ই ডিসেম্বর ফেঞ্চুগঞ্জে সদর ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা সফল ও স্বার্থক করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের আওতাধীন সকল ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ৬ ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় ফেঞ্চুগঞ্জ বাজারের পূর্ব বাজার থেকে শুরু হয়ে সদর ইউনিয়ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে থানার রোড পয়েন্টের চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।

উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক তোফায়েল আহমদ ইমন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক আল আমিন খাঁন ফাহিম, উত্তর কুশিয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ-সম্পাদক সেকুল ইসলাম।

উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরান খান রুবেল, আব্দুল খালিক জীবন, নাঈম খান, রুপক আহমদ, আরাফাত হোসেন জসিম, মৃদুল ভৌমিক দ্বীপ, মিজানুর রহমান, সৌরভ চন্দ্র, সৌরভ দেবনাথ, প্রীতম দেব, নিলয় চন্দ্র, ওয়াহিদ, ফয়েজ, নাঈম, শুভ, জীবন, রাহেল, সাঈদ, হাসান, সুমন, রাব্বিল, নাহিদ, জিতু, তুয়েল, মারুফ, হাবিব, রাজু, তুহিন, আলী হোসেন, সাহেল, জুনেদ, নাসির, কালাম, হোসেন, আতিক, বাহার, সদরুল, রুবেল, জহির, ইমন, দিলদার, বদরুল, আমির হোসেন, সুরমান, রাখান, হামিদ, মুহিব, মুতালিব ও সালমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার