একদিন পিছিয়ে গেলো জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল
03 February 2016, 22:28
03/02/16:
একদিন পিছিয়ে গেলো সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল। আগামী শনিবার এ কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা রোববার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
তবে তারিখ পরিবর্তন হলেও দুই সম্মেলনই পুর্বঘোষিত সময় অনুযায়ী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির আহ্বায়াক এডভোকেট নুরল হক ও মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে ‘অনিবার্য কারণে’ কাউন্সিল পেছানোর কথা বলা হলেও সংশ্লিস্ট সূত্রে জানা যায়, পুলিশের অনুরোধে পেছানো হয়েছে কাউন্সিল। শনিবার সিলেট সফরে আসবেন পুলিশের মহাপরিদর্শক ও র্যাব মহাপরিচালক। ফলে পুলিশের পক্ষ থেকে কাউন্সিল একদিন পেছানোর জন্য বিএনপিকে অনুরোধ জানানো হয়। এই অনুরোধেই পেছানো হয় কাউন্সিল।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ইনাম আহমদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মো: শাহজাহান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়া হাসান জীবন।
রোববারের কাউন্সিলকে সফল করার জন্য বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।




