প্রচ্ছদ

বালাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরনে এমপি কয়েছ

06 July 2017, 14:44

ফেঞ্চুগঞ্জ সমাচার

বালাগঞ্জ প্রতিনিধি: বন্যার্তদের প্রতি আহবান জানিয়ে বলেন আপনাদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যপক কর্মসুচী গ্রহন করেছে। পাশাপাশি এলাকার বিত্তবানরা এগিয়ে আসছেন। সব মিলিয়ে আওয়ামীলীগ এলাকার মানুষের সুখে দুঃখে পাশে আছে পাশে থাকবে। ৬ জুলাই বৃহস্পতিবারে বালাগঞ্জের দেওয়ান বাজার ও পশ্চিম গৌরিপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন সিলেট -৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ – উস- সামাদ চৌধুরী কয়েছ। পৃথক দুটি ইউনিয়নে ত্রান বিতরনে সভাপতিত্ব করেন পশ্চিম গৌরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু ও দেওয়ান বাজার ইউনিয়নে নাজমুল ইসলাম নজম। পৃথক দুটি ত্রান বিতরনে বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ ইউএনও প্রদীপ সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন। এছাড়াও আওয়ামীলীগ নেতা আমির হোসেন নুরু, নাসির উদ্দিন, জুনেদ মিয়া সহ দলীয় নেতাকর্মী সহ প্রশাসনিক কর্মকর্তা। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত আজিজপুর – বাংলাবাজার রাস্তাটি পরিদর্শন করেন। পরে তিনি শিওরখাল আশ্রয় কেন্দ্রে থাকা ২০ পরিবারের খোজ খবর নেন ও তাদের মধ্য হাইজিন প্রদান করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার