প্রচ্ছদ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাহমুদ উস সামাদ এমপি-র লেবানন ও কুয়েত সফর

25 January 2017, 14:42

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী সহ প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনীর প্রতিনিধি এবং মিডিয়া ব্যক্তিবর্গ সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা (UNITED NATIONS INTERIM FORCE IN LEBANON (UNIFIL) লেবানন এবং অপারেশন পুনর্গঠন (OKP), কুয়েত সফর করবেন।

আগামী ২৭ জানুয়ারি লেবানন ও কুয়েত সফরের উদ্দেশ্যে প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করবেন । সফর শেষে আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশে ফেরত আসবেন। এ সফরে আরও যেসব সংসদ সদস্য বৃন্দ রয়েছেন প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া, জনাব ফারুক খাঁন, জনাব মোঃ মাহবুবুর রহমান,ডাঃ দিপু মনি, মাহমুদ উস সামাদ চৌধুরী, জনাব মোঃ ইলিয়াছ উদ্দিন মোল্লা, বেগম হোসনে আরা বেগম।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার