বিপুল ভোটে বিজয়ী আইভী
22 December 2016, 20:50
ফেঞ্চুগঞ্জ সমাচার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিপুল ভোটে পরাজিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
১৭৪টি কেন্দ্রের মধ্যে সবগুলোরই প্রাথমিক ফলাফল পাওয়া গেছে।
এতে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি পেয়েছেন ১,৭৬,৮২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬,৬৭৪ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই নির্বাচনের ভোটগ্রহণ চলে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।




