প্রচ্ছদ

প্রধানমন্ত্রী সিলেট আসছেন

06 November 2016, 12:30

ফেঞ্চুগঞ্জ সমাচার

img_6086আগামী ২৩ নভেম্বর সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন জালালাবাদ সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এদিকে, পূর্বঘোষিত আগামী ৯ নভেম্বরের আওয়ামী লীগের জনসভা বাতিল করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা ছিল।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর সিলেট আসছেন। তাই ওইদিন আমরা জনসভার আয়োজন করবো। যেখানে তিনি বক্তব্য রাখবেন। এজন্য ৯ তারিখের জনসভা বাতিল করা হয়েছে।’

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার