প্রচ্ছদ

দেশের সাফল্যকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে নস্যাৎ করতে দেয়া হবে না- মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

১০ অক্টোবর ২০১৬, ১৩:৩৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে দেশে সন্ত্রাসী কার্যকলাপ চালাছে। দেশের এই সাফল্যকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে নস্যাৎ করতে দেয়া হবে না। তাই দেশের জনগণ সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ সকল স্তরের জনগণ জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছে। প্রতিটি এলাকায় জনসচেতনতা গড়ে তোলা হয়েছে। এই দৃষ্টান্ত বিশে^র কোথাও দেখাতে পারেনি। আমাদের নৈতিক দায়িত্ব জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তিনি সবাইকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৯ অক্টোবর রোববার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদ আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মুছাদ্দেক হোসেন মুছার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি এস.এম আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা আজাদ আহমদ, আব্দুস সালাম মর্তু, শাহ ছমির উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হুসেন বকত, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগর, যুবলীগ নেতা মুজিবুর রহমান, আশিক আলী, নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান, ইসমাঈল আলী বাচ্চু, আব্দুল বাছিত রানা, আনোয়ার আলী, আবুল হোসেন, আব্দুস সবুর সুজাম, মঈন উদ্দিন আহমদ, আজিজুর রহমান মনজু, ফারুক আহমদ মেম্বার, খলিল আহমদ, তাজুল ইসলাম তাজু, মোঃ সোনা মিয়া, মোঃ শওকত মিয়া, বিপ্লব আহমদ, কমলেশ কান্তি দে, আব্দুল কাদির, ফয়ছল আহমদ, উপজেলা যুবলীগ নেতা ডাঃ রফিকুল হাসান জুয়েল, সফিক মিয়া, ফয়ছল আহমদ, বেলায়েত আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, জাকির আহমদ, দারা আহমদ, সমজিৎ মালাকার, সঞ্চয় চক্রবর্ত্তী, ছাত্রলীগ নেতা রুমান আহমদ, তুহিন আহমদ, মুরশেদ আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার