প্রচ্ছদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

11 September 2016, 20:36

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageরোববার বিকালে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ। এরপর তারা সোয়া এক ঘণ্টা বৈঠক করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল পৌনে পাঁচটায় পূর্ব নির্ধারিত বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের সরকারি সফরে বুধবার ঢাকা ছাড়বেন শেখ হাসিনা। সফর শেষে ২৬ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

সাধারণত বিদেশ সফরে যাওয়ার আগে রাষ্ট্রপতিকে অবহিত করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।প্রেস সচিব আরও বলেন, “রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফরের সাফল্য কামনা করেন।”

রাষ্ট্র ও সরকার প্রধান এসময় ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন বলেও জানান প্রেস সচিব।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার