প্রচ্ছদ

কুচাই ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি হাজী দারা মিয়ার মৃত্যুতে সিলেট-৩ এমপির শোক প্রকাশ

09 July 2016, 14:50

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageকুচাই ইউনিয়নের সুলতান পুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী দারা মিয়া আজ রাত ৩.৩০ মিনিটের সময় ঢাকা স্কয়ার হাসপাতালে বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। তিনি ৬ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন ।

মরহুমের মৃত্যুতে মাননীয় সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির অন্যতম সদস্য মাননীয় প্যানেল স্পিকার জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-৩ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এমপি মহোদয় আজ দুপুর ১.০০ ঘটিকার সময় মরহুমের মরদেহ দেখতে বাড়িতে যান। আগামীকাল সকাল ১০.০০ ঘটিকার সময় ইছরাফ আলী হাই স্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার