প্রচ্ছদ

শোলাকিয়া ঈদের মাঠের বাহিরে বোমা বিস্ফোরণ ১ পুলিশ কনষ্টেবল নিহত

০৭ জুলাই ২০১৬, ১১:৩২

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageবৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার আগে আগে শেলাকিয়া মাঠের সোয়া কিলোমিটার দূরে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফটকের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদরদপ্তর ) ওবায়দুল হাসান জানান।

এ ঘটনায় শোলাকিয়া মাঠের জামাতে অংশ নিতে জড়ো হওয়া লাখো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অবশ্য পরে নির্বেঘ্নেই ঈদ জামাত অনুষ্ঠিত হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।

ওবায়দুল হাসান শোলাকিয়া থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ককটেল জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এখনও সব কিছু স্পষ্ট নয়।”

হামলার পর পুলিশসহ ১৩ জনকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে জহুরুল হক (৩০) নামে এক পুলিশ কনস্টেবলকে মৃত ঘোষণা করা হয় বলে ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান জানান।

শোলাকিয়া মাঠে উপস্থিত পুলিশ সুপার আনোয়ার হোসেন খানও এ সময় হাসপাতালে ছুটে যান।

পরে আহতদের মধ্যে ছয় পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে ডেপুটি সিভিল সার্জন জানান।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার