বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক
28 May 2016, 16:43
ফেঞ্চুগঞ্জ সমাচার
কন্যাসন্তানের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার। খবরটি নিশ্চিত করেছেন রেলমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এ কে এম জি কিবরিয়া মজুমদার। মা ও সন্তান দুজনই সুস্থ আছেন বলে জানান তিনি। গত বুধবার রাতে রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন রেলমন্ত্রী। বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল সেই জাঁকজমকপূর্ণ বিয়ে।




