উৎসব মুখর পরিবেশে সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনের মনোনয়নপত্র জমা প্রদান সম্পন্ন
24 April 2016, 02:45
ডেস্ক রিপোর্ট :: সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র জমা প্রদান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দু’টি প্যানেল ও দু’টি স্বতন্ত্র মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলো হচ্ছে লিয়াকত শাহ্ ফরিদী- শাহ্ দিদার আলম নবেল পরিষদ এবং আজিজ আহমেদ সেলিম- ফয়সল আহমদ বাবলু পরিষদ। লিয়াকত শাহ ফরিদী- শাহ্ দিদার আলম নবেল পরিষদের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি (১ম) পদে ওয়েছ খসরু, সহ-সভাপতি (২য়) মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এস. সুটন সিংহ, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য পদে মো. ইমরান আহমদ, সোহাগ আহমদ, এসএম রফিকুল ইসলাম সুজন এবং নোমান বিন আরমান।
আজিজ আহমেদ সেলিম- ফয়সল আহমদ বাবলু পরিষদে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি (১ম) পদে হাসিনা বেগম চৌধুরী, সহ-সভাপতি (২য়) আবুল মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ পদে ছামির মাহমুদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, পাঠাগার সম্পাদক কাইয়ূম উলাস, দপ্তর সম্পাদক তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, নির্বাহী সদস্য পদে মোহাম্মদ মহসীন, মো. নুরুল হক শিপু, তুহিনুল হক তুহিন এবং রজত কান্তি চক্রবর্তী।
এছাড়াও স্বতন্ত্রভাবে আরোও সভাপতি পদে খলিলুর রহমান, সহ-সভাপতি পদে সাত্তার আজাদ ও সদস্য নুরুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার একেএম সামিউল আলম, নির্বাচন কমিশনার ভবতোষ রায় বর্মন রানা, ফারুক মাহমুদ চৌধুরী।




