প্রচ্ছদ

সিলেটে জ্বালানি ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘটে

12 April 2016, 11:21

ফেঞ্চুগঞ্জ সমাচার

jalani-pump-strike_9695সিলেটের সকল জ্বালানি ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প ও ট্যাংকলরি এসোসিয়েশন মঙ্গলবার সকাল থেকে আকস্মিক এই ধর্মঘট পালন শুরু করে।

সিলেট সিএনজি, পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন এবং জেলা ট্রাক ও ট্যাংকলরি পরিবহন শ্রমিক সমিতি এতে সমর্থন দিয়েছে।

নগরীর দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে ভাঙচুর, লুটপাট এবং এই ঘটনায় মামলা না নেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের এই ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে।

সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি মো. জুবের আহমদ জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে একদল লোক দক্ষিণ সুরমা বাইপাসে অবস্থিত সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ব্যাপারে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ কয়েকজনকে আসামি দিয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করতে গেলে পুলিশ এজাহার গ্রহণ করেনি। সেলিম আহমদ ফলিকের নাম বাদ দিয়ে মামলার এজাহার দিতে বলে পুলিশ।

এতে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প মালিকরা রাজি না হয়ে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাতেও কোনো ফল না হওয়ায় তারা এই ধর্মঘটের ডাক দেন।

জ্বালানি ব্যবসায়ীদের অভিযোগ, সেলিম আহমদ ফলিকের নির্দেশেই সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও ৩ লাখ ৬৪ হাজার ১৬৬ টাকা লুট করা হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীরা মুখোমুখি হওয়ার আশংকা রয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার