আমেরিকান কালচারেল এসোসিয়েশনের উদ্যোগে পথ মেলা ২৯মে
০৪ এপ্রিল ২০১৬, ০৯:৫৪
আগামী ২৯শে মে বরিবার পার্কচেষ্টারস্থ বাংলাবাজার ওয়েতে অলমাষ্টেড এভিনিউকে ( ষ্টারলিং ও সেন্টরেমন্ড এভিনিউর মধ্যখানে) বাংলাদেশী আমেরিকান কালচারেল এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশী পথমেলা অনুষ্টিত হবে । গত ৩রা এপ্রিল পার্কচেষ্টারে অনুষ্টিত সংগঠনের এক সভা থেকে এ ব্যাপারে বিস্তারিত কর্মসুচী গ্রহণ করা হয়েছে ।
সংগঠনের সভাপতি জনাব আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্টিত সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম শামীমকে আহবায়ক,সোহেল চৌধুরীকে সদস্য সচিব ও সৈয়দ ইলিয়াস খছরুকে প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট একটি পথ মেলা প্রস্তুতি কমিটি গঠন করা হয় । সভায় পথমেলাকে সর্বাত্ত্বক সাফল্য মন্ডিত করতে বিভিন্ন সিন্ধান্ত গৃহিত হয় । পথমেলা উপলক্ষে একটি সুভেনির প্রকাশের সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকে দায়িত্ব প্রদান করা হয় ।
এছাড়া ১১জুন শনিবার ইফতার ও দোয়া মাহফিল করার সিন্ধান্ত নেওয়া হয এবং এ ব্যাপারে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাকির আহমদকে আহবায়র ,ধর্ম ও সমাজসেবা সম্পাদক চৌধুরী মুমিত তানিমকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট ইফতার প্রস্তুতি কমিটি গঠন করা হয় ।
সভায় আগামী ৩১ জুলাই রবিবার সংগঠনের বার্ষিক বনভোজন করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে সংগঠনের সহ-সভাপতি টিপু চৌধুরীকে আহবায়ক ,যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলামকে সদস্য সদস্য ও সহ সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদকে সমন্বয়কারী করে ১১ সদস্য বিশিষ্ট বনভোজন প্রস্তুতি কমিটি গঠন করা হয় ।
সভায় পথমেলাকে সার্বিক সাফল্যমন্ডিত করতে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী,পৃষ্টপোষক, শিল্পি কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগীতা কামনা করা হয় ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রঙ্কসের বিশিষ্ট ব্যবসায়ী কাওছারুজ্জামান কয়েছ সংগঠনের সহ-সভাপতি জাকির আহমদ, টিপু চৌধুরী ,আবুল খায়ের আকন্দ, মশাহিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম শামীম,সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, কোষাধ্যক্ষ রেহানুজ্জামান ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল,প্রচার সম্পাদক ফখর উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আপ্তাব খান মোহন, সদস্য মোহাম্মদ সাদী মিন্টু, জে মোল্লা সানী, মোতাহার হোসেন রুবেল, প্রমুখ ।


