খাদ্য উৎপাদনে বিশ্বে দশম বাংলাদেশ
23 February 2016, 20:22
খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে প্রথম ১০ দেশের মধ্যে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশ। বিশ্ব অর্থনীতির পরিসংখ্যান ও প্রবণতা নিয়ে দ্য ইকোনমিস্টের ‘ওয়ার্ল্ড ইন ফিগার’ ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।
২০১৩ সালের পরিসংখ্যান দিয়ে খাদ্যশস্য উৎপাদনে শীর্ষ ২০ দেশের তালিকা করেছে ইকোনমিস্ট। তালিকা অনুযায়ী, পাঁচ কোটি ৫০ লাখ টন
খাদ্যশস্য উৎপাদন করে ‘শীর্ষ খাদ্যশস্য উৎপাদক’ হিসেবে দশম স্থান দখল করেছে বাংলাদেশ। ৫৫ কোটি ১১ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করে তালিকার শীর্ষে আছে চীন। ৪৩ কোটি ৬৫ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করে তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। তালিকায় তৃতীয় ভারত ওই বছর উৎপাদন করেছে ২৯ কোটি ৩৯ লাখ টন। চতুর্থ স্থানে থাকা ব্রাজিল একই সময়ে উৎপাদন করেছে ১০ কোটি ১০ লাখ টন খাদ্যশস্য।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া (৯ কোটি তিন লাখ টন)। ষষ্ঠ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া (আট কোটি ৯৭ লাখ টন), সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স (ছয় কোটি ৭৫ লাখ টন), অষ্টম স্থানে রয়েছে কানাডা (ছয় কোটি ৬৩ লাখ টন), নবম স্থানে রয়েছে ইউক্রেন (ছয় কোটি ৩১ লাখ টন)।




