শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা
18 October 2026, 00:09
সিলেট মহানগর, দেশ ও প্রবাসে অবস্থানরত সনাতন সম্প্রদায়ের মানুষকে শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজায়” আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন। এক শুভেচ্ছা বার্তায় নাসিম হোসাইন বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিবছর আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা-অর্চনা ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বী সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। এছাড়াও উৎসবের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করুক এমনটাও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রেস-বিজ্ঞপ্তি।




