বালাগঞ্জে নিন্মাঞ্চল প্লাবিত
০২ মে ২০২৬, ১১:৩৯
শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ প্রতিনিধিঃ গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি আর কুশিয়ারা নদীতে উজান থেকে পাহাড়ী ঢলের পানিতে বালাগঞ্জের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা আশংকা দেখা দিয়েছে। ৬টি ইউনিয়নের মধ্যে ৩ ইউনিয়নের বেশীর ভাগই বন্যা আক্রান্ত হয়ে পরেছে। পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর, পূর্ব পৈলনপুর বেশী ক্ষতিগ্রস্থ। গুরাপুর হাওড় সহ অন্যান্য স্থানের ধান পানিতে তলিয়ে রয়েছে। আবার অনেক কাটা ধান বৃষ্টির কারনে মারাই দেয়া যাচ্ছে না। ফলে অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে| বালাগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নই কুশিয়ারা নদীর তীরবর্তী হওয়ায় ঝুকির মধ্যে রয়েছে। যে ভাবে নদীতে পানি বাড়ছে, যে কোন সময় কুশিয়ারা ডাইক ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। পূর্ব গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান জানান আমার ইউনিয়নটি হাওর বিল নদী নালা ব্যষ্টিত, ফলে বন্যা দেখা দিয়েছে। অনেকেই ঘরের চাল ক্ষতিগ্রস্থ হয়েছে ঝড়ে। বালাগঞ্জে বন্যার আশংকায় বালাগঞ্জ উপজেলা পরিষদ গত ২৯ এপ্রিল ২০২৬ইং বন্যা পূর্ব প্রস্ততি ও বন্যা মোকাবেলায় করনীয় বিষয়ে সভা অনুষ্টিত হয়| এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। সভায় বন্যা পরিস্থিতিতে, আশ্রয় কেন্দ্র, শুকনা খাবার, মেডিকেল টিম, প্রানি সম্পদ খাদ্য ও চিকিৎসা, বিদ্যুৎ সংকট, বিষয়ে আলোচনা ও সিন্ধান্ত গৃহিত হয়।


