কেন্দ্রীয় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন
28 September 2020, 20:01
ফেঞ্চুগঞ্জ সমাচার
মাননীয় প্রধানমন্ত্রী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু, বিশেষ অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব রকিবুর রহমান, সংগঠনের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সচিব কে.এম শহীদ উল্যাহ, অনুষ্ঠান পরিচালনা করেন ব্যারিস্টার রনি সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




