প্রচ্ছদ

প্রবাসীর বাড়িতে খাদ্য সামগ্রী পাঠালেন সাংসদ সামাদ চৌধুরী

০৪ এপ্রিল ২০২০, ১৮:৩৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

দক্ষিণ সুরমা প্রতিনিধি:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। আজ শনিবার সকালে তিনি খাদ্য সামগ্রী দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ওই প্রবাসীর বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

জানা যায়, গত দু’দিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) বিদেশ থেকে দেশে আসা যেকোনো প্রবাসী হোম কোয়ারেন্টিনে থাকাকালীন কোনো কিছুর প্রয়োজন হলে সাংসদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। সাংসদ ওই পোস্টে নিজের ও ব্যক্তিগত সহকারীর মোবাইল নাম্বার দেন। দু’তিনজন প্রবাসী ফোন দিয়ে সহযোগিতা চেয়েছেন।

সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকার প্রবাসীদের সুখে-দুঃখে আমি তাঁদের পাশে থাকব।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার