প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জ মল্লিকপুরে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সভা অনুষ্টিত

19 August 2016, 21:43

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুরে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সভা অনুস্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মল্লিক পুর প্রগতি সংঘের ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সাংবাদিক তাজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত।

সভার শুরুতে সদ্য প্রয়াত ম্যানেজার শামিম আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় সমিতির ষাট জন সদস্য সহ এলাকার গৃহিণী ও কৃষকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত এ প্রকল্পের বিভিন্ন সুফল সুবিধা তুলে ধরেন ও এলাকার নিরক্ষররা অন্তত সাক্ষর দিতে পারেন এ ব্যাপারে সমিতিকে উদ্দ্যোগ নিতে অনুরোধ জানান। ও স্থানীয় বিদ্যালয়ে টিফিন দিতে এলাকার বিত্তবানদের আহবান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির মান সহকারী জীবন চন্দ মজুমদার, মাঠ সহকারী সপন দাস, সমাজসেবী আতিকুর রহমান মিঠু সহ এলাকার মুরব্বিয়ান। এ সময় সমিতির সদস্য পাতা বেগম ও সুমেল আহমেদ তাদের সাফল্য তুলে ধরেন

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার