প্রচ্ছদ

৭ আরোহী নিয়ে নেপালি হেলিকপ্টার নিখোঁজ

০৮ আগস্ট ২০১৬, ১৯:৩১

ফেঞ্চুগঞ্জ সমাচার

helicopter_21536_1470652381সাতজন আরোহী নিয়ে নেপালের বেসরকারি ফিসটেল এয়ারের একটি হেলিকপ্টার নিখোঁজ রয়েছে।

সোমবার গোরখা থেকে রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

কর্তৃপক্ষের ধারণা, হেলিকপ্টারটি উত্তর কাঠমাণ্ডুর নোয়াকোট জেলায় বিধ্বস্ত হয়েছে। কারণ সেখানকার এক বাসিন্দা বনের মধ্যে ধোয়া উড়তে দেখেছেন।

নোয়াকোট জেলার প্রধান কর্মকর্তা বিষ্ণু পোখরেল জানিয়েছেন, স্থানীয়রা বনের মধ্যে ব্যাপক অগ্নিকাণ্ডের খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র দেবেন্দ্র কেসি বলেছেন, স্থানীয় সময় দুপুর ১টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি জানান, নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে ফিসটেল এয়ারের আরেকটি হেলিকপ্টার সেখানে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার