প্রচ্ছদ

সিপিএলে গেইলের ব্যাটে শিরোপা জিতেছে জ্যামাইকা

০৮ আগস্ট ২০১৬, ১১:২৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

1470632556ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ফাইনাল ম্যাচে চমক দেখিয়েছে ক্রিস গেইলের ব্যাট! ওয়ার্নার পার্কের লড়াইয়ে বিশাল ব্যবধানে জয় পেয়ে শিরোপা জিতে জ্যামাইকা।

ক্রিস গেইলের তাণ্ডবে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যামাইকা। এখানে ক্রিস গেইলের ব্যাটে ছয়টি ছক্কা। ২৭ বলে টর্নেডোময় ইনিংস খেলেন ক্রিস গেইল।

তার স্ট্রাইকরেট ছিলো ২০০। ৩টি চারও মেরেছেন তিনি। ফাইনাল ম্যাচে দলের বড় জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় দাপট ক্রিস গেইলের।

দুই ইনিংসে একমাত্র হাফসেঞ্চুরি গেইলের ব্যাটেই। দলের হয়ে মাঠে নামা অপর দুই ব্যাটসম্যান ওয়ালটন ৩৬ বলে করেন ২৫ রান।

অন্যদিকে সাঙ্গাকারা ১৫ বলে করেন ১২ রান। টি-টোয়েন্টিতে এই ধরনের ব্যাটিং সৌন্দর্যময় নয়। জ্যামাইকার হয়ে মাঠে নামতে হয় মাত্র এই ৩ ব্যাটসম্যানকেই।

ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে স্কোর বোর্ডে মিলছে না অপর দুই ব্যাটসম্যানের মন্থর গতি। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে থাকা গায়ানা আমাজান ১৬.১ বলে সাকিব-ইমাদের বোলিংয়ে গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। এর জবাবে ১২.৫ বলে জয়ের বন্দরে যায় জ্যামাইকা।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার