ঢাকা মহানগর আ.লীগের নতুন কমিটি ঘোষণা
10 April 2016, 15:55
ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি হয়েছেন একে এম রহমতউল্লাহ ও সাধরণ সম্পাদক সাদেক খান। দক্ষিণের সভাপতি হয়েছেন হাজি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
রবিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি সদস্যদের নাম ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলন করে নতুন কমিটির ঘোষণা দেন। এ সময় ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা শেষে সৈয়দ আশরাফ বলেন, ‘আশা করি এই কমিটি শক্তিশালী হবে। আন্দোলন ও নির্বচানে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হলো।




