সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
০৪ এপ্রিল ২০১৬, ১১:১৬
ফেঞ্চুগঞ্জ সমাচার
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রবিবার রাতে ভারী বর্ষণের কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ১৫৭ নম্বর ব্রিজ দেবে যাওয়ায় সকাল ছয়টা থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গলস্থ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আলী আজম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ব্রিজ মেরামত করতে শ্রমিক লাগানো হয়েছে। তবে দীর্ঘ সময় লাগতে পারে।’


