নমিনি নয়, মৃত ব্যক্তির টাকা পাবেন উত্তরাধিকারী
০৪ এপ্রিল ২০১৬, ১৬:১৯
ফেঞ্চুগঞ্জ সমাচার
ব্যাংক হিসাবধারী কোনো ব্যক্তির মৃত্যুর পর ব্যাংকে রক্ষিত টাকা এখন থেকে নমিনির পরিবর্তে হিসাবধারীর উত্তরাধিকারী পাবেন বলে জানিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম আই ফারুকী।


