৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
29 February 2016, 18:32
ফেঞ্চুগঞ্জ সমাচার
৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সোমবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। প্রজাতন্ত্রের বিভিন্ন ক্যাডারের এক হাজার ২২৬ জন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে ৩৭তম বিসিএসের এ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ৩৭তম বিসিএসের জন্য আবেদন করা যাবে ৩১ মার্চ থেকে, আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ২ মে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।




