প্রচ্ছদ

১৫ লাখ বাংলাদেশী শ্রমিক নিবে মালয়েশিয়া সরকার

১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০২

ফেঞ্চুগঞ্জ সমাচার
DinajpurTV |

12713986_1552744158386126_863426375_nপ্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের বৈধকরণ এবং জি-টু-জি ব্যবস্থার আওতায় আরো ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক নিয়োগে এমওইউ স্বাক্ষর করায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

মালয়েশিয়ার সফররত মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রিওট আনেক জায়েম আজ গণভবনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশী শ্রমিক নিয়োগে অব্যাহত সহযোগিতা দিয়ে যাওয়ার জন্যও প্রধানমন্ত্রী মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান।

জি-টু-জি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের প্রক্রিয়া বাস্তবায়নে তাঁর সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী মালয়েশীয় মন্ত্রীকে আশ্বস্ত করেন।

তিনি বলেন, শ্রমিকদের যাবতীয় তথ্য সংরক্ষণে পুরোপুরি সিস্টেমেটিক ও অনলাইন ভিত্তিতে
শ্রমিক নিয়োগ করা হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশী শ্রমিকরা মালয়েশিয়ার অর্থনীতিতে অবদান রাখছে। এ
প্রেক্ষিতে বাংলাদেশ সরকার শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার পদক্ষেপ নিয়েছে।

নতুন এই চুক্তি দু’দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে মালয়েশিয়ার
জনশক্তি মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশী শ্রমিক নিয়োগের জন্য
কৃষি ও ম্যানুফেকচারিংসহ বিভিন্ন খাত উন্মুক্ত করে দিতে যাচ্ছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর
উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং মালয়েশিয়ায়
নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মালয়েশীয় পক্ষে উপস্থিত ছিলেন সে দেশের উপ-মহাসচিব (নীতি ও আন্তর্জাতিক) মোহা. সাহার দারুসমান ও শ্রম দফতরের মহাপরিচালক জেফরি বিন জোয়াকিম।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার