প্রচ্ছদ

আহত ছাত্রদল নেতা জিলুকে ঢাকায় প্রেরণ

07 February 2016, 20:16

ফেঞ্চুগঞ্জ সমাচার

12669667_1562756440707278_8256404803222699385_nসিলেট, রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৬ :: শনিবার রাতে সিলেট জেলা ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীদের হাতাহাতিতে আহত ছাত্রদল নেতা জিলুকে উন্নত চিকিতসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪টায় এয়ার এ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।

উল্লেখ্য, গত শনিবার রাতে সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলনে যোগ দিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে সিলেট এসে হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন। হোটেলের যে রুমে মির্জা ফখরুল অবস্থান করছেন, সেই রুমে যাওয়া নিয়ে সিলেট জেলা ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীরা হাতাহাতিতে লিপ্ত হয়। এতে ছাত্রদল কর্মী নাবিল ও জিলু আহত হন।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার